Web Analytics
বিদেশি একটি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের সন্দেহে জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা বিএনডির সাবেক প্রধান অগাস্ট হ্যানিংকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ফেডারেল প্রসিকিউটরের কার্যালয় এ তথ্য জানায়। ৮০ বছর বয়সী হ্যানিং ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিএনডির নেতৃত্বে ছিলেন। দক্ষিণ জার্মানির ব্যাড ট্যোলৎস-ভলফ্রাটশাউজেন এলাকা থেকে তাকে আটক করা হয়।

হ্যানিংয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহমূলক গুপ্তচরবৃত্তি, রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহ, রাষ্ট্রদ্রোহের চেষ্টা এবং গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। একই দিন পশ্চিম জার্মানির স্টেইনফুর্ট থেকে তার সাবেক সহকারী ম্যানফ্রেড ডি.-কেও গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের চেষ্টা ও রাষ্ট্রদ্রোহমূলক গুপ্তচরবৃত্তিতে সহায়তার অভিযোগ রয়েছে।

প্রসিকিউটরদের মতে, ২০১০ সালে অর্থের বিনিময়ে বিএনডির মূল্যবান তথ্য হ্যানিংকে নিয়মিত দেওয়ার বিষয়ে দুজনের মধ্যে চুক্তি হয়। ম্যানফ্রেড ডি. কয়েক বছর ধরে প্রায় ২ হাজার নথি সরবরাহ করেছেন বলে ধারণা তদন্তকারীদের। এসবের অনেকগুলোতে গোপন তথ্য ছিল এবং সেগুলো বিএনডির অভ্যন্তরীণ ব্যবহারের জন্য নির্ধারিত ছিল। কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিদেশি গোয়েন্দা সংস্থা বা দেশের নাম প্রকাশ করেনি এবং মঙ্গলবার দুজনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থাপনায় তল্লাশি চালিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।