Web Analytics
সাম্প্রতিক কূটনৈতিক আলোচনায় অগ্রগতির পর ইরানের তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ইতিবাচক ফল পাওয়ার পর উভয় পক্ষের মধ্যে হওয়া সমঝোতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ৬০ দিনের একটি সাধারণ লাইসেন্স জারি করেছে, যার আওতায় আগামী ২১ আগস্ট রাত ১২টা ১ মিনিট পর্যন্ত ইরান তেল উৎপাদন, সরবরাহ ও বিক্রি করতে পারবে।

ওয়াশিংটনের মতে, ইরান হরমুজ প্রণালিতে অবাধ ও নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে। বিশ্লেষকদের ধারণা, দীর্ঘদিনের কঠোর নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতির জন্য এটি বড় স্বস্তি বয়ে আনতে পারে। একই সঙ্গে হরমুজ প্রণালির স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধার ও বৈশ্বিক জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকট কমানোর লক্ষ্যেও এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ, যেখানে কোনো বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক তেলবাজারে বড় প্রভাব পড়তে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।