Web Analytics
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় মঙ্গলবার সকাল ৮টার দিকে মোটরসাইকেল ইনফ্লুয়েন্সার কারলা থাইনারা নোগুয়েইরা (২৫) এক ভয়াবহ দুর্ঘটনায় নিহত হন। তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একটি ট্রাকের নিচে পড়েন। পুলিশ জানিয়েছে, ট্রাকচালক তাকে এড়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। সাত বছর বয়সী এক কন্যাসন্তানের মা কারলা ঘটনাস্থলেই মারা যান।

তার বাবা, সাবেক পুলিশ কর্মকর্তা হোসে কার্লোস আন্দ্রাদে নোগুয়েইরা, ঘটনাস্থলে পৌঁছে মেয়ের মরদেহ দেখতে পান এবং পরে আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে। কারলার প্রায় ৬০ হাজার অনুসারী ছিল ইনস্টাগ্রামে, যেখানে তিনি নিয়মিত ফিটনেস ও মোটরসাইকেল সম্পর্কিত ভিডিও পোস্ট করতেন। তার সর্বশেষ পোস্টটি মৃত্যুর দুই সপ্তাহ আগে প্রকাশিত হয়েছিল।

দুর্ঘটনাটি তদন্তাধীন রয়েছে। কারলা ও তার পিতার দাফন আজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।