Web Analytics
যশোরের চৌগাছা পৌরসভার কুটিপাড়া এলাকায় রবিবার রাতে শেফা (১৮) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন। তিনি স্বামী খালিদ বিন ওয়ালিদ ওরফে সেতুর সঙ্গে লাইভে কথা বলার সময় গলায় দড়ি দেন। শেফা কুটিপাড়ার মুজিবুল ইসলামের মেয়ে এবং দুই মাস আগে চৌগাছার চুটারহুদা গ্রামের মিন্টুর ছেলে সেতুর সঙ্গে তার বিয়ে হয়। সেতুর আকবর মার্কেটে ‘বেস্ট ওয়ান’ নামে একটি কাপড়ের দোকান রয়েছে।

শেফার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই সেতু ও তার পরিবার ব্যবসা ও বিদেশ যাওয়ার জন্য শেফার পরিবারের কাছে মোটা অংকের টাকা দাবি করে। টাকা দিতে না পারায় শেফাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে অসহায় হয়ে তিনি বাবার বাড়িতে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনাটি নিশ্চিত করে জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।