Web Analytics
ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিসংলগ্ন এলাকা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত বাহিনী। হুথি-নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে, এর ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ হুথি বিদ্রোহীদের হাতে গেছে। ইয়েমেনের সামরিক বাহিনী রোববার জানায়, এডেনের প্রতিরক্ষা জোরদার করতে ধুবাব বিমানবন্দর ও আশপাশের এলাকা থেকে সেনা সরানো হচ্ছে।

গত সেপ্টেম্বরে আকস্মিক অভিযানে ইরান-সমর্থিত হুথিরা এলাকাটির নিয়ন্ত্রণ নেয়। পরে অঞ্চলটি পুনর্দখলে অভিযান শুরু করে সৌদি-সমর্থিত বাহিনী। তবে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের মাধ্যমে কয়েক সপ্তাহের সেই অভিযান কার্যত শেষ হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত বাব আল-মান্দেব বিশ্ববাণিজ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। হুথিদের নিয়ন্ত্রণে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। জাতিসংঘের হিসাবে, ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ায় প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করার মধ্য দিয়ে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।