কুষ্টিয়ার সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার উজানগ্রাম ও গজনবীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সকালে শুরু হওয়া এই সংঘর্ষে প্রায় ৩০টি বাড়ি ভাঙচুর করা হয়। গুরুতর আহত কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উজানগ্রাম ও গজনবীপুরসহ ছয়টি গ্রাম নিয়ে দুটি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শনিবার সকালে গজনবীপুরে সংঘর্ষ শুরু হয়ে পরে উজানগ্রামে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সারাদিন এলাকায় সেনাবাহিনীর টহল ছিল বলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি নিশ্চিত করেছেন।
শনিবার রাতের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।