Web Analytics
ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বাবিল প্রদেশের জুরফ আল-নাসর এলাকায় তেল পাচারের অভিযোগে নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের নয়জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ওই এলাকায় তদন্তে অবৈধ তেল শোধনাগার এবং পাচারসংক্রান্ত কারসাজির প্রমাণ পাওয়ার পর তিনি এ সিদ্ধান্ত নেন। অভিযুক্তদের বিচারিক প্রক্রিয়ার আওতায় আনার নির্দেশও দেওয়া হয়েছে।

ইরাকি নিউজ এজেন্সিকে সামরিক মুখপাত্র সাবাহ আল-নুমান বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনায় প্রধানমন্ত্রী জরুরি নিরাপত্তা বৈঠকে সভাপতিত্ব করেন। বরখাস্তদের মধ্যে বাবিলের নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কমান্ডার, তেল মন্ত্রণালয়ের অয়েল পাইপলাইন কোম্পানির পরিচালক এবং বাবিলের পুলিশপ্রধান রয়েছেন।

তদন্ত কমিটি স্যাটেলাইট চিত্রসহ গোয়েন্দা নথিতে থাকা তথ্যের সত্যতা নিশ্চিত করেছে বলে আল-নুমান জানান। নথিতে একটি সশস্ত্র গোষ্ঠীর অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য পাচার এবং তেল পাইপলাইনে অবৈধ সংযোগের অভিযোগ রয়েছে, তবে গোষ্ঠীটির নাম বলা হয়নি। আটলান্টিক কাউন্সিলের আকিল আব্বাসের মতে, অভিযানটি সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থের জোগান বন্ধ করে নিরস্ত্রীকরণ উদ্যোগ এগিয়ে নেওয়ার সঙ্গে সম্পর্কিত হতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।