Web Analytics
২০২৬ সালের ২ মার্চ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলগুলোর একটি জেরুজালেমে সরাসরি আঘাত হেনেছে। ঘটনাস্থলে থাকা আল জাজিরার সাংবাদিক জানিয়েছেন, পূর্ব জেরুজালেমে হামলার আগে সতর্কতামূলক সাইরেন বাজছিল এবং কিছুক্ষণ পরই মিসাইলটি আঘাত হানে।

১৯৬৭ সালের ছয়দিনের আরব যুদ্ধের পর থেকে জেরুজালেম ইসরাইলের দখলে রয়েছে। ফিলিস্তিনিরা এ শহরকে নিজেদের পবিত্র ভূমি মনে করে। এখানে অবস্থিত আল-আকসা মসজিদ ইসলাম ধর্মের প্রথম কিবলা এবং মক্কা ও মদিনার পর তৃতীয় পবিত্র স্থান হিসেবে বিবেচিত। বর্তমানে শহরটির প্রশাসনিক নিয়ন্ত্রণ ইসরাইলের হাতে রয়েছে।

এ হামলার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে ইরানের আরও ক্ষেপণাস্ত্র হামলা ও নিরাপত্তা ঘটনার খবর পাওয়া গেছে, যা আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।