Web Analytics
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার মাত্র তিন মাসের মধ্যে জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন। শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে তার নেওয়া উদ্যোগগুলোতে উপকারভোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। সচেতন মহল মনে করছে, তার এসব পদক্ষেপ শিগগিরই সারাদেশে এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠবে।

এসএসসি পরীক্ষাকালে তিনি দশটি শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবকদের জন্য ছাউনি, বসার ব্যবস্থা, নিরাপদ পানি ও নাশতা সরবরাহের ব্যবস্থা করেন। শহীদ ফারুকের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেন এবং রাহরাইনে নিহত আবুল মহসীনের মেয়ের উচ্চশিক্ষার জন্য সাড়ে আট লাখ টাকা অনুদান দেন। হালিশহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের চিকিৎসা নিশ্চিত করেন ও নগদ ২০ হাজার টাকা সহায়তা দেন। অসুস্থ মহিলা দলের নেত্রীর পাশে দাঁড়িয়ে তিনি দলের কর্মীদের মধ্যেও নতুন উদ্দীপনা সৃষ্টি করেন।

সংসদে তিনি চট্টগ্রামের জলাবদ্ধতা, ওয়াসার পানির সমস্যা, মাদক ও কিশোর গ্যাংয়ের উপদ্রব এবং চিকিৎসা খাতের অব্যবস্থাপনা নিয়ে বক্তব্য রাখেন। তিনি চট্টগ্রামে একটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল ও দেশের প্রতিটি আসনে একটি করে হাসপাতাল স্থাপনের ওপর গুরুত্ব দেন। স্বাধীনতা দিবসে তিনি অর্ধশতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও বিশেষ ডায়েরি প্রদান করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।