Web Analytics
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দুধকুমার নদে পানির স্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। সোমবার দুপুরে পাটেশ্বরী পয়েন্টে পানির উচ্চতা ছিল ২৯ দশমিক ৮৩ সেন্টিমিটার, যা বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে। রবিবার রাত ৯টায় পানির উচ্চতা ছিল ২৯ দশমিক ৫৮ সেন্টিমিটার। নদীর পানি বৃদ্ধির ফলে তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে এবং স্থানীয়দের মধ্যে বন্যা ও ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় জেলার নদনদীর পানি আরও বাড়তে পারে এবং স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। উপজেলা প্রশাসন শুকনো খাবার, মেডিকেল টিম ও উদ্ধার নৌকা প্রস্তুত রেখেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সার্বক্ষণিক যোগাযোগে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং নদী তীরবর্তী জনগণকে সতর্ক করতে মাইকিং করা হচ্ছে।

পানি আরও বাড়লে নদী ভাঙন শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা তীরবর্তী এলাকার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।