Web Analytics
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, পুরো মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে যুদ্ধে জড়িত। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন এবং চলমান আঞ্চলিক সংকটের জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করেন।

বাঘাইয়ের ভাষ্য, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং বিভিন্ন দেশের ঘাঁটি ব্যবহারের কারণে অস্থিতিশীলতা বেড়েছে। পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে এ অঞ্চলের দেশগুলো উদ্যোগ নিতে চাইবে, এটিকে স্বাভাবিক বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ইয়েমেনের সংকট দেশটির নিজস্ব বিষয় এবং সংলাপের মাধ্যমে এর সমাধান হওয়া উচিত।

ইরানের বিরুদ্ধে যুদ্ধের সঙ্গে ইয়েমেন ইস্যুকে যুক্ত করাকে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা বলে বর্ণনা করেন বাঘাই। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন কোনো মধ্যস্থতাকারী যোগ হয়নি, যদিও চীনসহ কয়েকটি দেশ উত্তেজনা কমাতে চেষ্টা করছে। পাকিস্তান ইরান-যুক্তরাষ্ট্র ইস্যুতে মধ্যস্থতা করছে এবং প্রয়োজন অনুযায়ী কাতার সহযোগিতা করছে বলেও জানান তিনি। গত ৭-৮ দিন ধরে ওমানের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে এবং অন্য দেশগুলোর সঙ্গেও যোগাযোগ চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।