Web Analytics
নেত্রকোণার মোহনগঞ্জে জেলা ওলামালীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. সোলায়মান হোসেনের বিরুদ্ধে এক শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ইসলামী ফাউন্ডেশন পরিচালিত দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার ওই শিক্ষিকা ২২ জুন জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, একই প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় সোলায়মান হোসেন তাকে অনৈতিক প্রস্তাব দিতেন, অশালীন মন্তব্য করতেন এবং মানসিকভাবে হয়রানি করতেন। উপ-পরিচালক মো. শাহ আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সুস্থ হয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, বদলির পরও অভিযুক্ত শিক্ষক শিক্ষিকা ও তার পরিবারের প্রতি বিদ্বেষমূলক আচরণ চালিয়ে যান এবং তার স্বামীকে প্রাণনাশের হুমকি দেন। পূর্বেও একাধিকবার অভিযোগ দেওয়া হলেও রাজনৈতিক প্রভাবের কারণে তা নিষ্পত্তি হয়নি বলে অভিযোগে উল্লেখ রয়েছে। সর্বশেষ ২১ জুন ইসলামী ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে শিক্ষিকার পথরোধ করে অশালীন আচরণের অভিযোগ ওঠে।

অভিযুক্ত সোলায়মান হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত এবং শিক্ষিকার একটি একাডেমিক সনদ জাল বলে তিনি দাবি করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।