রাশিয়ার হামলায় ইউক্রেনে নয়জন নিহত হয়েছেন। কিয়েভে গত দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে, যাতে চারজন নিহত ও ২৩ জন আহত হন। হামলায় ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক পেচেরস্ক লাভরা মঠে আগুন লাগে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, ১০৫১ সালে প্রতিষ্ঠিত এই মঠটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পেচেরস্ক লাভরা মঠটি ইউক্রেনের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত। আগুন লাগার পর মঠের বাসিন্দারা ভূগর্ভে আশ্রয় নেন। জুনের শুরুর দিকের পর এটি ছিল ইউক্রেনের ওপর রাশিয়ার সবচেয়ে ভয়াবহ হামলা।
এছাড়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার আরেক হামলায় পাঁচজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে রয়টার্স সূত্রে জানা গেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।