গুজবের বলি হয়ে নিহত ট্রাকচালক হান্নানের দুই বছরের কন্যা মুসলিমার জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা নিহতের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান রকী নিহত হান্নানের বাবা শাহিদ শেখের হাতে নগদ অর্থ ও শুকনো খাবার তুলে দেন। সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুও সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে প্রতি মাসে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, পিআইও মানস বসুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গত ১ মে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া গ্রামে গুজব ছড়িয়ে গণপিটুনিতে ট্রাকচালক হান্নান নিহত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর জেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত সহায়তার ব্যবস্থা করা হয়। মুসলিমার লালন-পালন বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনা হয়েছে এবং সরকারি সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।