Web Analytics
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৭৪৬ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৩৪ জন। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পরও গাজায় ইসরাইলি হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৬৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬ হাজারের বেশি মানুষ।

এ ছাড়া উদ্ধারকর্মীরা বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৫১ জনের লাশ উদ্ধার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও হতাহতের ঘটনা চলমান থাকার চিত্র তুলে ধরে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।