Web Analytics
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা করেছে যে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে। দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন (ইসি) বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপি প্রার্থীদের মনোনয়ন বৈধতা দেওয়াসহ বিভিন্ন বিষয়ে ইসি পক্ষপাত দেখিয়েছে। তিনি জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এনসিপি কমিশনের ওপর আস্থা হারিয়েছে। দলটি তাদের দশদলীয় নির্বাচনী ঐক্যের সঙ্গে আলোচনা করে যৌথভাবে সিদ্ধান্ত নেবে। তিনি আরও জানান, প্রয়োজনে রাজপথে নামার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, প্রার্থীদের বৈধতা নিয়ে আপিল শুনানির সময় নির্বাচন কমিশনাররা বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং সংবিধান ও আরপিওবিরোধী রায় দিয়েছেন। সংবাদ সম্মেলনে মনিরা শারমিন ও জহিরুল ইসলামসহ এনসিপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।