Web Analytics
‘সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার’ অভিযোগে ফিলিস্তিনে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজকে কোস্টা রিকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। দেশটির অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক ওমার বাদিলা বলেন, এ অভিযোগে আলবানিজের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক সতর্কতা জারি থাকায় তাকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

বাদিলা বলেন, এই সিদ্ধান্ত সব ধরনের সন্দেহের অবসান ঘটাবে এবং জাতীয় নিরাপত্তার জন্য আলবানিজ কতটা হুমকি, তা স্পষ্ট করবে বলে তিনি আশা করেন। আলবানিজ ঘটনাটিকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে বলেন, যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েভারা রোসাস এক্সে এটিকে একটি মারাত্মক ঘটনা বলেছেন। তার ভাষ্য, জাতিসংঘের একজন বিশেষজ্ঞের কণ্ঠ রোধ করলেই সত্য চাপা দেওয়া যাবে না। সূত্র অনুযায়ী, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের মানবাধিকার লঙ্ঘন ও অপরাধের নথি তৈরির কাজের কারণে আলবানিজ দীর্ঘদিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলি কর্মকর্তাদের চাপের মুখে ছিলেন। ওয়াশিংটন আগে তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল, যাতে তিনি ব্যাংকিং সেবা হারান এবং যুক্তরাষ্ট্রের ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক লেনদেন নিষিদ্ধ হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।