Web Analytics
বাংলাদেশের নারী ভারোত্তোলনের তারকা মাবিয়া আক্তার সীমান্ত নিষিদ্ধ উপাদান সেবনের অভিযোগে নিষেধাজ্ঞার শঙ্কায় রয়েছেন। ২০২৩ সালে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে তার ডোপ টেস্টে নিষিদ্ধ উপাদানের উপস্থিতি ধরা পড়ে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি। বর্তমানে ‘বি’ নমুনার পরীক্ষার ফলের অপেক্ষায় আছেন মাবিয়া, যা পজিটিভ হলে তিনি নিষিদ্ধ হতে পারেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মেডিকেল কমিটির সদস্য সচিব ডা. শফিকুর রহমান জানান, দক্ষিণ কোরিয়ার পরীক্ষাগারে পাঠানো প্রথম নমুনায় নিষিদ্ধ উপাদান পাওয়া গেছে এবং দ্বিতীয় নমুনা ইতালিতে পাঠানো হয়েছে। তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বা দূষিত সাপ্লিমেন্ট থেকেও এমন উপাদান শরীরে প্রবেশ করতে পারে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মাবিয়া জানান, হাঁটুতে পানি জমার কারণে চিকিৎসকের পরামর্শে ‘ইডিমাইট ২০’ নামের ওষুধ সেবন করেছিলেন, যা নিষিদ্ধ তা তিনি জানতেন না। ২০২৩ সালের ৩০ অক্টোবরের ডোপ টেস্টে কিছু ধরা না পড়ায় তিনি পরবর্তীতে জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে রেকর্ড গড়েন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।