Web Analytics
কক্সবাজারে ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের আধা-সরকারি পত্রের পর এ নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানান।

পত্রে সালাহউদ্দিন আহমদ বলেন, বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের সম্ভাবনাময় সামুদ্রিক সম্পদ পুরোপুরি কাজে লাগাতে বিশেষায়িত উচ্চশিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ ও দক্ষ মানবসম্পদ প্রয়োজন। এসব ক্ষেত্রে এখনও যথেষ্ট ঘাটতি রয়েছে বলে উল্লেখ করে তিনি কক্সবাজারে এ ধরনের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকে জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে তুলে ধরেন।

প্রস্তাব অনুযায়ী, কক্সবাজারের বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের অবকাঠামো, গবেষণাগার, গবেষণা সুবিধা, বৈজ্ঞানিক জনবল ও প্রশিক্ষণ পরিবেশ ব্যবহার করে প্রাথমিক কার্যক্রম দ্রুত শুরু করা যেতে পারে। সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, সামুদ্রিক তথ্য, পর্যটন ও হসপিটালিটি বিষয়ে পাঠদান, গবেষণা, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ চালুর কথা বলা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।