Web Analytics
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফ লক্ষ্য করে ছোড়া একটি ড্রোন প্রতিহত করার সময় সৌদিতে বসবাসরত এক ইয়েমেনি নাগরিক নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে। সৌদি সিভিল ডিফেন্স বলেছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা ড্রোনটি উৎক্ষেপণ করেছিল। আহত দুজনের পরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে হুথিদের হামলা জোরদার হওয়ার পর সৌদি আরবে এটিই প্রথম প্রাণহানির ঘটনা। হুথিরা এর আগেও সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি কর্তৃপক্ষ এসব হামলা প্রতিহত করার দাবি করে আসছে।

ইয়েমেনের হুথিদের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতের কারণে সৌদি আরবের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা এবং ইন্টারসেপ্টরের মজুত কমে আসছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এই পরিস্থিতিতে বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে রিয়াদ ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের কাছে সহায়তা চেয়েছে বলে জানা গেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।