Web Analytics
ইরানের বিভিন্ন স্থানে দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ ও ত্রাণ সংস্থা। খুজেস্তান প্রদেশে তিনটি স্থানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন বলে প্রদেশটির নিরাপত্তাবিষয়ক উপ-গভর্নর জানান। দক্ষিণ ইরানের সিরিক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় চারজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের হামলার চেষ্টার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে। আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, এ হামলার জন্য যুক্তরাষ্ট্রকে অনুতপ্ত হতে হবে। একই সময়ে কুয়েত ও বাহরাইনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। ইরান পরে ইসরাইল, মার্কিন ঘাঁটি ও উপসাগরীয় মিত্রদের লক্ষ্য করে হামলা চালায় এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। জুনের যুদ্ধবিরতি বাড়ানোর সমঝোতার মেয়াদ শেষ হওয়ায় নতুন সংঘাত শুরু হয়েছে। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র চুক্তিতে ফেরার প্রতিশ্রুতি দিলে তেহরানও প্রস্তুত।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।