Web Analytics
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি সুস্থ আছেন এবং দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার প্রচারিত ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বেয়ারের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, প্রায় এক মাস আগে খামেনির সঙ্গে তার কয়েক ঘণ্টার বৈঠক হয়েছিল।

পেজেশকিয়ানের ভাষ্য অনুযায়ী, ওই বৈঠকের সময় খামেনি পুরোপুরি সুস্থ ছিলেন এবং নিজেই বিভিন্ন বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দিচ্ছিলেন। তবে এসব নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব প্রশাসন ও সরকার পালন করছে। ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর মুজতবা খামেনির আহত হওয়ার খবর আসে এবং প্রায় সাত মাস তাকে প্রকাশ্যে দেখা যায়নি।

এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনে পেজেশকিয়ান বলেছিলেন, আগস্টে খামেনির সঙ্গে তার প্রায় সাত ঘণ্টার বৈঠক হয়। সেখানে জীবনযাত্রার ব্যয়, বেকারত্ব, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, জাতীয় ঐক্য ও যুদ্ধকালে জনগণের সহনশীলতা নিয়ে আলোচনা হয়। তিনি আরও বলেন, জুলাইয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত স্মারক চুক্তিকে চূড়ান্ত সমঝোতায় রূপ দিতে তেহরান আগ্রহী। ইরান যুদ্ধ চায় না, তবে হামলা হলে আত্মরক্ষায় জবাব দেবে বলেও তিনি জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।