Web Analytics
কুমিল্লা-০৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কুমিল্লা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন বলেছেন, ধানের শীষের পক্ষে এলাকায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকায় নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের ভোটের বিপ্লব ঘটবে।

তিনি জানান, দীর্ঘ ৩০ বছর ধরে তিনি এলাকার মানুষের পাশে আছেন এবং এখন দল-মত নির্বিশেষে সবাই তার পাশে দাঁড়িয়েছে। বিএনপির কেন্দ্রীয় ৩১ দফার বাইরেও স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে তিনি নানা পরিকল্পনা নিয়েছেন। গত ১৭ বছরের অবহেলায় এলাকার রাস্তাঘাটের বেহাল দশার কথা উল্লেখ করে তিনি নির্বাচিত হলে রাস্তাঘাট নির্মাণ ও যাতায়াত ব্যবস্থার আধুনিকায়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীকে তিনি স্থানীয়ভাবে অচেনা বলে মন্তব্য করেন এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ প্রিসাইডিং অফিসারদের প্রভাবিত করার চেষ্টা করছে এবং তার কর্মীদের নির্ভয়ে মাঠে থাকার আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!