Web Analytics
কক্সবাজার সৈকতে গোসলে নেমে ইয়াছির খান নামে ২৫ বছর বয়সী এক পর্যটকের মৃত্যু হয়েছে এবং মোহাম্মদ ইব্রাহিম নামে ২৩ বছর বয়সী আরেক পর্যটক নিখোঁজ রয়েছেন। বুধবার দুপুর আড়াইটার দিকে লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ অঞ্চলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

লাইফগার্ডের বরাতে পুলিশ জানায়, ঢাকার আফতাবনগর থেকে পাঁচজনের একটি দল কক্সবাজারে বেড়াতে আসে। হোটেলে মালামাল রেখে তারা লাবণীর জলতরঙ্গ হোটেলের সোজাসামনের সৈকতে গোসলে নামে। ওই স্থানে গোসল বিপজ্জনক উল্লেখ করে লাল পতাকা টানানো ছিল। তা খেয়াল না করে পানিতে নামার কিছু সময়ের মধ্যে পাঁচজনই স্রোতের মুখে বিপদে পড়েন।

দলের তিনজন তীরে উঠতে পারলেও ইয়াছির ও ইব্রাহিম গর্তে আটকে যান। সহযাত্রীরা লাইফগার্ডকে জানালে তারা উদ্ধার অভিযান শুরু করেন। মুমূর্ষু অবস্থায় ইয়াছিরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস ও সি সেইফ লাইফগার্ড সদস্যরা ইব্রাহিমকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পুলিশ জানিয়েছে, নিহত ও নিখোঁজ ব্যক্তির পূর্ণ পরিচয় যাচাই করা হচ্ছে এবং তাঁদের পরিবারের সদস্যরা কক্সবাজারে আসছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।