বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ঈদ-উল-ফিতর উপলক্ষে রোববার পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে সেনা ক্যাম্প পরিদর্শন করেন। তিনি দুর্গম পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে বাংলাদেশ সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেল, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও চট্টগ্রাম এরিয়া কমান্ডারসহ সেনাসদর এবং সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সফর সেনা নেতৃত্বের পক্ষ থেকে পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ও মনোবল বৃদ্ধির একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।