Web Analytics
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইয়াশাত শাহরিয়ার অপ্রতীম হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন তুহিন, আনাস ও ফাহিম। কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তুহিনকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় অপ্রতীমের সঙ্গে তুহিনকে দেখা গেছে। ফুটেজ অনুযায়ী, তারা সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেছিল। পরে সন্ধ্যা ৭টার দিকে আনাসকে এবং প্রায় ৩০ মিনিট পর সাড়ে ৭টার দিকে ফাহিমকে আটক করা হয়।

শুক্রবার বিকেল ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর অপ্রতীম নিখোঁজ হয়। পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।