Web Analytics
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুবকে মারধর এবং এর পর রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার সকালে নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের এক কর্মকর্তা কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

তদন্ত কমিটিতে রয়েছেন পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, পাকশী বিভাগীয় চিকিৎসক কর্মকর্তা, পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাকশী কমান্ড্যান্ট। এর আগে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এনআরবির চার সদস্য আরিফ হোসেন, রোকন উদ্দিন, শফিকুল ইসলাম ও শাহাদত হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও টিটির বিরুদ্ধে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীরা স্টেশন ঘেরাও ও ভাঙচুর করেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে ধূমকেতু এক্সপ্রেসের যাত্রা বাতিল করে রেল কর্তৃপক্ষ। তবে সোমবার সকাল থেকে রাজশাহী থেকে অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং বিভিন্ন রুটের ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।