Web Analytics
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কোম্পানিগুলো উন্নত অস্ত্রের উৎপাদন চার গুণ বাড়াতে সম্মত হয়েছে। শুক্রবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প জানান, বৈঠকের তিন মাস আগেই এই উৎপাদন বৃদ্ধির কাজ শুরু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরান মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে এবং ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিডস স্লিং ও প্যাট্রিয়ট ব্যাটারিকে চাপে ফেলতে অব্যাহত হামলা চালাচ্ছে। এতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থার স্থায়িত্ব নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে ট্রাম্প বে সিস্টেমস, বোয়িং, হানিওয়েল অ্যারোস্পেস, এল৩ হ্যারিস মিসাইল সলিউশনস, লকহিড মার্টিন, নর্থরপ গ্রাম্মান ও রেথিয়নের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন।

এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি জোরদার ও অস্ত্রভান্ডার পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।