Web Analytics
ব্যাংক কর্মী ও কর্মকর্তাদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস বা ইউএফবিইউ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ভারতজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘটের কারণে সরকারি ও বেসরকারি ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। ইউএফবিইউ বলেছে, ব্যাংকিং সেবার পাশাপাশি এটিএম ও অন্যান্য পরিষেবাতেও বিঘ্ন ঘটতে পারে।

মাসের দ্বিতীয় শনিবার ও রোববার ব্যাংক বন্ধ থাকার নিয়মের সঙ্গে শুক্রবারের ধর্মঘট যুক্ত হওয়ায় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকার পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রতি সপ্তাহে দুই দিন ছুটি এবং কর্মদক্ষতাভিত্তিক প্রণোদনা নীতির পরিবর্তনসহ বিভিন্ন দাবিতে সংগঠনটি কেন্দ্রীয় সরকারের ওপর চাপ দিয়ে আসছিল। ৬ সেপ্টেম্বরের বৈঠকে ১১ সেপ্টেম্বর ধর্মঘট পালনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

ইউএফবিইউর ভাষ্য, ২০২৪ সালে কেন্দ্রীয় সরকার সপ্তাহে পাঁচ দিন ব্যাংক খোলা রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। এর বিনিময়ে সোমবার থেকে শুক্রবার প্রতিদিন ৪০ মিনিট কর্মঘণ্টা বাড়াতে কর্মীরা সম্মত হন এবং একটি চুক্তি সই হয়। চুক্তিটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনো অনুমোদিত হয়নি। সরকার প্রণোদনা ব্যবস্থা আপাতত স্থগিত রেখেছে। পশ্চিমবঙ্গে রাজেন নাগর বলেছেন, বর্তমান পদ্ধতিতে অনেক কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।