Web Analytics
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের স্লুইসগেট এলাকায় মাছ ধরার নৌকায় জেলের ছদ্মবেশে বাংলাদেশে পাচারের চেষ্টাকালে ১৪ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে চালানটি জব্দ করা হয় এবং দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়। বিজিবির হিসাবে জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে গত দুই সপ্তাহ ধরে বড় একটি ইয়াবার চালান বাংলাদেশে আনার চেষ্টা চলছিল। এরপর সীমান্ত এলাকায় নজরদারি, ড্রোন ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ এবং টহল কার্যক্রম জোরদার করা হয়।

নৌকায় তল্লাশি চালিয়ে ভেতরে কিছু না মিললেও দড়ি দিয়ে নৌকার সঙ্গে বাঁধা পানিতে ভাসমান কয়েকটি বস্তা দেখতে পান বিজিবি সদস্যরা। বস্তাগুলো থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪০টি কার্টন উদ্ধার করা হয়, যার ভেতরে ছিল ইয়াবা। এর আগে ৩ ও ৪ সেপ্টেম্বর অবরাং এলাকা দিয়ে ছোট দুটি চালান পাচারের চেষ্টাকালে দুই পাচারকারিসহ ৩ লাখ পিস ইয়াবা জব্দের কথা জানিয়েছে বিজিবি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।