Web Analytics
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় ভারতে গ্রেপ্তার দুই আসামিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত দেশে ফেরত আনা হবে। সোমবার সকালে রাজধানীর গনি রোডে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আসামিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর তথ্যের ভিত্তিতে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেন (৩৪) নামের দুই আসামিকে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আইজিপি আরও জানান, চাঁদাবাজ, অস্ত্রধারী ও মব সন্ত্রাসীদের তালিকা তৈরি হয়েছে এবং শিগগিরই অভিযান শুরু হবে।

তিনি বলেন, থানায় ম্যাজিস্ট্রেসি ব্যবস্থা চালু করা গেলে দ্রুত বিচার সম্ভব হবে এবং জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে ‘জিরো কমপ্লেইন থানা’ গড়ে তোলাই পুলিশের লক্ষ্য।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।