তুরস্ক আগামী তিন বছরে মহাকাশ ও বিমান খাতে ২০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। দেশটির ২০২৭ সালের সরকারি বাজেটের খসড়া ও যৌক্তিকতাসংক্রান্ত নথিতে এ তথ্য উঠে এসেছে। বৈশ্বিক প্রতিযোগিতায় অবস্থান শক্তিশালী করতে আংকারা মহাকাশ ও বিমান চলাচল কর্মসূচিতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়াতে চায়।
চলতি বছর খাতটিতে বরাদ্দ ছিল ১৭ কোটি ৬০ লাখ ডলার। ২০২৭ সালে তা ১৮১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৪৯ কোটি ৫৭ লাখ ডলারে দাঁড়াবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০২৮ সালে বরাদ্দ ৬১ কোটি ৬৯ লাখ ডলার এবং ২০২৯ সালে ৭৪ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছাতে পারে। বিমান পরিবহন অবকাঠামোর নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ৩৭ কোটি ৭৩ লাখ ডলার রাখা হবে।
অভ্যন্তরীণ বিমান ভ্রমণের চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে ২০২৮ সালে বিমান অবকাঠামোতে বিনিয়োগ ৫৮ কোটি ১১ লাখ ডলার এবং ২০২৯ সালে ৫৯ কোটি ৬২ লাখ ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আগামী বছর বিমানবন্দরগুলোতে সরাসরি ট্রানজিট যাত্রীসহ ২৭ কোটি ২০ লাখ যাত্রীর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মহাকাশের অর্থ জাতীয় কর্মসূচি, গবেষণা, পরীক্ষামূলক অবকাঠামো এবং দেশীয় উচ্চ মূল্য সংযোজনকারী প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহারে ব্যয় হবে।