ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদকে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানান এবং এ হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।
চিঠিতে ইরান জাতিসংঘ সনদ অনুযায়ী আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের দায়িত্ব পালনের আহ্বান জানায়। দেশটি চায়, এই নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল সরকারের পূর্ণ জবাবদিহি নিশ্চিত করতে জাতিসংঘ অবিলম্বে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নিক।
খবরে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় মিত্র দেশগুলো ইরানের সাম্প্রতিক পদক্ষেপকে বিপজ্জনক বলে মন্তব্য করেছে, যা ঘটনাটির পর আঞ্চলিক উত্তেজনা বাড়ার ইঙ্গিত দেয়।