Web Analytics
শিক্ষক সংকট নিরসনের দাবিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীরা সোমবার উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানকে তাঁর অফিস কক্ষে অবরুদ্ধ করেন। দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই কর্মসূচি চলে। খণ্ডকালীন শিক্ষক নিয়োগের আশ্বাস পাওয়ার পর শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেন।

শিক্ষার্থীদের ভাষ্য, বিভাগটিতে ১৬ জন শিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে আছেন মাত্র তিনজন। এতে নিয়মিত ক্লাস ও পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা শেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষকস্বল্পতার কারণে শিক্ষার্থীরা তিন থেকে চার বছরের সেশনজটে পড়েছেন বলেও তারা দাবি করেন। ছয় মাসের একটি সেমিস্টার শেষ হতে এক থেকে দেড় বছর সময় লাগছে বলে জানান তারা।

উপাচার্য শিক্ষার্থীদের সমস্যার কথা স্বীকার করে বলেন, শিক্ষক নিয়োগের অনুমতির জন্য ইউজিসিতে চিঠি পাঠানো হয়েছে। অনুমতি পেলে স্থায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ততদিন পাঁচজন খণ্ডকালীন শিক্ষক দিয়ে ক্লাস চালানোর কথা জানান তিনি। ২০১৮ সালে বিভাগটিতে ভর্তি শুরু হলেও এখনো কোনো ব্যাচ পড়াশোনা শেষ করতে পারেনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।