Web Analytics
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে ময়মনসিংহের ত্রিশাল ও ভালুকা শিল্পাঞ্চলে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিট থেকে অতিরিক্ত বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেন।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিক ইকবাল বলেন, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যেই সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি জানান, বিজিবি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয়ে দায়িত্ব পালন করবে।

শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার আনছার উদ্দিন জানান, ময়মনসিংহে প্রায় ২৯৬টি কলকারখানা রয়েছে এবং এখন পর্যন্ত শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, সোমবার রাতে জেলা প্রশাসনের চাহিদার পর মোতায়েনের সিদ্ধান্ত হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল প্রযুক্তিনির্ভর নজরদারি করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।