Web Analytics
ভারতের উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার রামনগরের পুচ্ছড়ি এলাকায় মুসলিম বসতিতে ৮৬টি বাড়ি উচ্ছেদ করা হয়েছে বলে সূত্রে জানানো হয়েছে। কংগ্রেসের সংসদ সদস্য মোহাম্মদ জাভেদ প্রশ্ন তুলেছেন, দেশে শুধু মুসলিমদের বাড়িই কি অবৈধ। কোসি নদীর তীরবর্তী এই এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৪ হেক্টর বনভূমি দখলমুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

জেলা প্রশাসনের দাবি, বাড়িগুলো সরকারি বনভূমিতে নির্মিত হয়েছিল এবং সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা সরানোর চলমান অভিযানের অংশ হিসেবে সেগুলো উচ্ছেদ করা হয়েছে। জাভেদ বলেন, সরকারি জমিতে অবৈধ দখল উচ্ছেদে সবার ক্ষেত্রে একই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। তাঁর মতে, আইন সবার জন্য সমান হওয়া দরকার এবং কোনো সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করতে আইন ব্যবহার করা উচিত নয়।

বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা পুনীত কুমার তোমর জানান, দ্বিতীয় ধাপে ৯২ জনকে নোটিশ দেওয়া হলেও আদালতে মামলা বিচারাধীন থাকায় নয়টি স্থাপনা তালিকা থেকে বাদ দেওয়া হয়। শনিবারের অভিযানে ১ হাজার ২০০-এর বেশি পুলিশ ও বনকর্মী এবং ২৮টি জেসিবি ব্যবহার করা হয়। নৈনিতাল পুলিশ বলেছে, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশনায় অভিযান চালানো হয়েছে; তারা দখলমুক্ত করার পাশাপাশি ‘জনতাত্ত্বিক পরিবর্তনের’ বিরুদ্ধে পদক্ষেপের কথাও উল্লেখ করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।