Web Analytics
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠী সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, রিয়াদের একটি বিমানবন্দর এবং কয়েকটি তেল স্থাপনায় হামলার দাবি করেছে। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোববার দাম্মাম বিমানবন্দরে হামলার কথা জানিয়ে বলেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। সেখানে হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনাটিকে সৌদির বেসামরিক বিমান চলাচল কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার অংশ বলে উল্লেখ করেছে। সৌদি নেতৃত্বাধীন জোট এক্সে জানায়, তারা পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন শনাক্ত করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করেছে। এর আগে রোববার রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার খবর জানানো হয়; ওই ঘটনায় কয়েকজন আহত হলেও তাদের সংখ্যা বা আঘাতের মাত্রা প্রকাশ করা হয়নি।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাম্মাম হামলার দায় স্বীকার করে বলেন, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা হয়েছে এবং বিমান চলাচল ব্যাহত হয়েছে। তিনি রিয়াদের বাদশা খালিদ বিমানবন্দর, আরামকোর শেডগাম গ্যাস প্ল্যান্ট ও তানাজিব তেল স্থাপনাকেও লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেন। ইয়েমেনে সৌদি বিমান হামলার জবাব হিসেবে অভিযান চালানো হয়েছে বলে দাবি করে তিনি আরও হামলার হুমকি দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।