চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে এক ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সরল ইউনিয়নের মিনজিরীতলায় সাইফুল ইসলামের মালিকানাধীন মেসার্স চৌধুরী ব্রিকস নামের ইটভাটায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা আদায় করা হয়। এ সময় ইটভাটায় থাকা কাঁচা ইটগুলো নষ্ট করা হয়।
চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস প্রসিকিউশন প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন জানান, পরিবেশ সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই অভিযান স্থানীয় প্রশাসনের অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণ ও কৃষিজমি ও পরিবেশ রক্ষার প্রচেষ্টার অংশ হিসেবে পরিচালিত হয়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।