Web Analytics
বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা করেছেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হবে, যাতে শিক্ষকরা সময়মতো ক্লাসে উপস্থিত থাকেন তা পর্যবেক্ষণ করা যায়। তিনি আরও বলেন, শতভাগ কোচিং সেন্টার বন্ধ করতে হবে এবং ব্যাংকের ছাতার মতো গড়ে ওঠা সব কিন্ডারগার্টেনকে সরকার নিবন্ধনের আওতায় আনবে। শনিবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, এ বছর পাসের হার শূন্য হলেও কোনো প্রতিষ্ঠানের এমপিও বাতিল হবে না, তবে আগামী বছর থেকে ছাড় দেওয়া হবে না। পরীক্ষায় নকল ধরা পড়লে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানকে জবাবদিহি করতে হবে। এমনকি বাথরুমে নকল পাওয়া গেলেও ব্যবস্থা নেওয়া হবে। খাতা মূল্যায়নে ইচ্ছাকৃতভাবে নম্বর কমানো বা বাড়ানো হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় একটি এবাদতখানা, যেখানে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষকদের প্রকৃত সওয়াবের কাজ।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।