Web Analytics
কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য মন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন ঘোষণা দিয়েছেন যে, তিনি মন্ত্রী থাকাকালীন কোনো সরকারি বেতন-ভাতা গ্রহণ করবেন না। শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কুমিল্লা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, মন্ত্রী হওয়ার পর থেকে তিনি নিজের গাড়ি ও নিজের টাকায় কেনা তেল ব্যবহার করছেন এবং সরকারি গাড়ি বা তেলের খরচ নিচ্ছেন না।

তিনি জানান, কুমিল্লায় প্রথম রপ্তানিমুখী কারখানা তিনি স্থাপন করেছেন এবং স্থানীয়দের উৎসাহে এলাকায় এক ধরনের শিল্প বিপ্লব ঘটেছে। তিনি কুমিল্লার কৃষি ঐতিহ্যের কথা উল্লেখ করে বলেন, ড. আখতার হামিদ খানের সেচ প্রকল্পের মাধ্যমে আধুনিক কৃষির সূচনা হয়েছিল এবং তাঁর উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ এখনও দেশ-বিদেশে সমাদৃত। নিজেকে কৃষক পরিচয়ে তিনি বলেন, কৃষি উন্নয়নে সারাদেশে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

মন্ত্রী আরও জানান, কুমিল্লার কৃষকদের ফসল সংরক্ষণের সুবিধা বাড়াতে হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং ‘ট্যাংক ও ব্যাংকের নগরী’ হিসেবে কুমিল্লার ঐতিহ্য রক্ষায় তিনি কাজ করবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।