Web Analytics
ইরাকে দায়েশ বা ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যপদ থাকার অভিযোগে ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে একটি ফৌজদারি আদালত। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার বাগদাদের কারখ ফৌজদারি আদালত এই রায় ঘোষণা করে। একই মামলায় দণ্ডিত ফরাসি নাগরিকের সংখ্যা এ নিয়ে ১৬ জনে দাঁড়াল।

আল-সুমারিয়া নিউজ জানিয়েছে, শুনানিতে আসামিপক্ষের আইনজীবী এবং বাগদাদে অবস্থিত ফরাসি দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত ছয়জন ফরাসি নাগরিকের মধ্যে এমন ব্যক্তিরা ছিলেন, যাঁদের সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে ইরাকি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছিল।

ইরাকের ২০০৫ সালের ১৩ নম্বর সন্ত্রাসবিরোধী আইনের অধীনে তাঁদের সাজা দেওয়া হয়। রায়ে আইনটির ৪ নম্বর ধারার ১ উপধারা এবং ২ নম্বর ধারার ১ ও ৩ উপধারা প্রয়োগ করা হয়েছে। প্রতিবেদনে ছয় দণ্ডিত ব্যক্তির পরিচয় বা বিচারপ্রক্রিয়ার অন্য কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।