Web Analytics
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ী সীমান্তে মঙ্গলবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের গরু নিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে বাধা দেয়। ঘটনাটি ৮৭৩ নম্বর মেইন পিলার সংলগ্ন শূন্য রেখার কাছে ঘটে, যেখানে গরুগুলো ঘাস খাচ্ছিল। এ সময় বিএসএফ সদস্যদের সঙ্গে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, খবর পেয়ে তিস্তা ৬১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিএসএফ সদস্যরা ভারতের ভেতরে ফিরে যায় এবং বর্তমানে সীমান্ত এলাকায় শান্ত পরিস্থিতি বিরাজ করছে।

বিজিবি ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম জানান, সীমান্তের জিরো লাইনে বিএসএফ বাংলাদেশের গরু নিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।