Web Analytics
সহ-আয়োজক মেক্সিকো জাপোপানে অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। এটি তাদের টানা দ্বিতীয় জয়, যা তাদের চলতি আসরের প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে তুলেছে। ম্যাচের শুরুতে দক্ষিণ কোরিয়া আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি।

বিরতির পর মেক্সিকো আক্রমণের গতি বাড়ায় এবং গোলরক্ষক কিম সুং-গিউয়ের ভুলে লুইস রিমো ম্যাচের একমাত্র গোলটি করেন। গোল হজমের পর দক্ষিণ কোরিয়া সমতায় ফেরার চেষ্টা করলেও মেক্সিকোর রক্ষণভাগ দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে এবং শেষ পর্যন্ত জয় ধরে রাখে।

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে মেক্সিকো। দক্ষিণ কোরিয়া ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, আর চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ পয়েন্ট করে। ফলে দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে এখনও টিকে আছে কোরিয়ানরা।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।