Web Analytics
দক্ষিণ লেবাননের টাইর জেলায় ইসরাইলি বাহিনী হামলা জোরদার করেছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি। বুর্জ শেমালি শহরে প্রথমে তিনটি ড্রোন হামলা এবং পরে একটি যুদ্ধবিমান থেকে আরেকটি হামলা চালানো হয়। এসব হামলায় অন্তত চারজন আহত হয়েছেন।

আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার পর নিরাপত্তাশঙ্কায় অনেক বাসিন্দা নিজেদের ঘরবাড়ি ছেড়ে টাইর শহরের দিকে আশ্রয়ের জন্য চলে যান। এনএনএ জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান আল-মানসৌরি শহর ও আল-মানসৌরি-মাজদাল জুনের মধ্যবর্তী খোলা এলাকায় তিন দফা হামলা চালিয়েছে।

ওই এলাকায় গোলন্দাজ ও ট্যাংক থেকেও গোলাবর্ষণ করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আল-মানসৌরি, মাজদাল জুন এবং আশপাশের উপত্যকাগুলোতে গোলাবর্ষণ অব্যাহত ছিল। ভোরের দিকে হামলার পরিধি হাদ্দাথার উপকণ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। বিয়ুত আল-সাইয়াদের উপকূলীয় আল-হামরা এলাকার দিকেও মেশিনগান থেকে গুলি ছোড়া হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।