Web Analytics
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর গ্রামের প্রবাসী মো. জসিম মিয়া (৩০) বাহরাইনে এক নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় পড়ে মারা গেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সহকর্মীরা তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম মিয়া দীর্ঘদিন ধরে বাহরাইনে একটি নির্মাণ প্রতিষ্ঠানে রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবারও তিনি কাজে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় ইউপি সদস্য মো. ফটিক আলী ঘটনাটি নিশ্চিত করে জানান, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু।

জসিম মিয়ার মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। বাবা-মা একমাত্র বড় সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন। পরিবার দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সহায়তার আশ্বাস দিয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।