Web Analytics
ইরানের শীর্ষ কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অবসানের নামে আলোচনার প্রস্তাব আসলে একটি ফাঁদ হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বরাতে জানা গেছে, তেহরান মনে করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে মুখোমুখি আলোচনার প্রস্তাব ইরানের অবশিষ্ট শীর্ষ নেতাদের, বিশেষ করে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফকে, বাইরে বের করে এনে হামলার সুযোগ তৈরি করার কৌশল হতে পারে।

গালিবাফ একজন সাবেক আধা-সামরিক কমান্ডার এবং সাম্প্রতিক বিমান হামলা থেকে বেঁচে যাওয়া অল্প কয়েকজন উচ্চপদস্থ নেতার একজন। যুক্তরাষ্ট্র যে কোনো শান্তি আলোচনায় তার উপস্থিতি চাচ্ছে, যা ইরান সন্দেহের চোখে দেখছে। ইরানি কর্মকর্তারা আরও দাবি করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়ে আসলে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।

ট্রাম্প পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎ ও জ্বালানিকেন্দ্রে বোমা হামলা স্থগিতের ঘোষণা দেন এবং আলোচনাকে ‘ফলপ্রসূ’ বলে দাবি করেন। তবে ইরান সরাসরি জানায়, কোনো আলোচনা চলছে না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।