Web Analytics
প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থে সাম্প্রতিক গণভোটের রায় ভিন্ন খাতে নিতে চাইছে। সোমবার, ২৬ এপ্রিল ২০২৬, যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের প্রচেষ্টা সফল হলে জনগণের কর্মসূচি ব্যাহত হবে। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, দায়িত্বে থাকা অবস্থায় জনগণকে দেওয়া প্রতিটি অঙ্গীকার পূরণ করা হবে।

অনুষ্ঠানে তিনি জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে, যা শহীদ জিয়াউর রহমানের রেখে যাওয়া কর্মসূচির ধারাবাহিকতা। তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়া নারীদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা মূল্যে শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন।

তারেক রহমান ঘোষণা দেন, মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে এবং যারা ভালো ফলাফল করবে তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হবে, যাতে তারা উচ্চতর শিক্ষা অর্জন করতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।