Web Analytics
গাজাগামী ত্রাণবাহী বহরের কর্মীদের অপহরণ ও নির্যাতনের অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করার প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া। ২৫ মে ২০২৬ তারিখে মালয় মেইল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহ শেষ হলে মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে আইনি পদক্ষেপ নেবে।

সেলাঙ্গর অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী আমিরুদ্দিন শারি জানান, ত্রাণবাহী বহরের কর্মীদের বিরুদ্ধে কথিত নৃশংসতা, অপহরণ ও নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মীর মধ্যে মালয়েশিয়ার নাগরিকও রয়েছেন। তিনি বলেন, মালয়েশিয়া নীরব থাকবে না এবং আইনি দল আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নথি সংগ্রহ করছে।

আমিরুদ্দিন আরও জানান, বিষয়টি আন্তর্জাতিক আদালতে তোলা হবে, কূটনৈতিক চাপ অব্যাহত থাকবে এবং মালয়েশিয়ার বিভিন্ন স্থানে এ নিয়ে প্রচার চালানো হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।