Web Analytics
রংপুরে প্রিপেইড বিদ্যুৎ মিটার সংযোগ বাতিল না হলে নেসকোর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে মহানগর নাগরিক কমিটি। রোববার দুপুরে রংপুর আদালত চত্বরে সংবাদ সম্মেলনে কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, গ্রাহক ভোগান্তি সৃষ্টি করা এই মিটার নিয়ে সংগঠনটি আন্দোলন জোরদার করবে।

নাগ অভিযোগ করেন, গণশুনানি ছাড়াই গ্রাহকদের ভয়ভীতি দেখিয়ে নেসকো বেআইনিভাবে প্রিপেইড মিটার স্থাপন করছে। ভুক্তভোগী গ্রাহকদের করা আদালতের মামলাগুলোও জারিকারকদের সঙ্গে যোগসাজশ করে নেসকো টালবাহানা করছে বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, প্রিপেইড মিটারের কারণে গ্রাহকদের খরচ আগের তুলনায় দ্বিগুণ হয়েছে।

নেতারা জানান, দাবি আদায়ে গ্রাহকদের গণস্বাক্ষর সংগ্রহ করে ঢাকার জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি এবং রংপুরে হরতালের মতো কর্মসূচি দেওয়া হতে পারে। নাগ বলেন, প্রথমে ভুক্তভোগীদের স্বাক্ষর নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেওয়া হবে। সেখানেও কার্যকর সমাধান না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সংবাদ সম্মেলন থেকে সরকারপ্রধানের হস্তক্ষেপ চেয়ে এই প্রযুক্তির ব্যবহার বন্ধের আহ্বান জানানো হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।