Web Analytics
ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, পরাজয়ের পর যুক্তরাষ্ট্র মিত্রদের কাছে সাহায্যের জন্য ‘ভিক্ষা চাইছে’। বৃহস্পতিবার এক্সে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে সহায়তা করা বা দেশটির সঙ্গে ব্যবসা-বাণিজ্য করা দেশগুলোকে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’ ভোগ করতে হবে। এর জবাবে গারিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে পরাজয়ের দ্বারপ্রান্তে বলে দাবি করলেও নিজের সব মিত্রের কাছে সাহায্য চাইছে। তিনি বলেন, সামরিক যুদ্ধ ফল দেয়নি বলেই এখন তারা ‘অর্থনৈতিক যুদ্ধ’কে পরবর্তী ব্যর্থতা হিসেবে নাম দিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ট্রাম্পের সদ্য ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ ওয়াশিংটনের জন্য আরেকটি পরাজয় ডেকে আনবে এবং ইরানিদের মধ্যে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব আরও গভীর করবে। এক্সে তিনি তথাকথিত ‘ইকোনমিক ডি-ডে’কে যুক্তরাষ্ট্রের নিজস্ব সংকট থেকে দৃষ্টি সরানোর কৌশল বলেন; তার ভাষ্য অনুযায়ী, দেশটির ঋণ নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে এবং সুদের ব্যয় দ্রুত বাড়ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।